৫ মে ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্যতা নিয়ে যা জানাল রাশিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পিএম
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্যতা নিয়ে যা জানাল রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

বাংলাপ্রেস ডেস্ক:   মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলার সম্ভাব্যতা নিয়ে উদ্বিগ্নতার কথা জানাল রাশিয়া।  ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার (২৬ জানুয়ারি) বলেন, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে।  

দিমিত্রি পেসকভ ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদনে সাংবাদিকদের বলেন, ‘এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে।  উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা অব্যাহত রাখছে রাশিয়া। এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি এবং দেখতে চাই, তারা যে বিষয়গুলোকে প্রাসঙ্গিক মনে করে সেগুলোর সমাধানে একান্তভাবে শান্তিপূর্ণ আলোচনায় মনোযোগ দিক।

এর আগে দখলদার ইসরাইলি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়ে থাকতে পারে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি