ইরানে ভয়াবহ জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএসের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এর আগে হামলার পেছনে জড়িত থাকার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছিল তেহরান।
কেরমান শহরে গত বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান কাশেম সোলাইমানির সমাধিস্থলের কাছে বিস্ফোরণ হয়। ওই সময় সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শত শত মানুষ হেঁটে তাঁর সমাধিস্থলের দিকে যাচ্ছিলেন।
দেশটির সরকার জানিয়েছে, পরপর দুটি বিস্ফোরণে ৮৪ জন নিহত হয়েছেন। যদিও শুরুতে বলা হয়েছিল, নিহত মানুষের সংখ্যা ১১৩। গতকাল বৃহস্পতিবার সেই সংখ্যা পর্যালোচনা করে ৯৫ জনে নামিয়ে আনা হয়। ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আয়নোল্লাহি বলেন, কয়েকজনের নাম ‘ভুলবশত’ দুবার লেখা হওয়ায় সংখ্যা বেড়ে গিয়েছিল।পরে নিহত ব্যক্তি সংখ্যা আবারও পর্যালোচনা করেছে ইরান সরকার। গতকাল জানানো হয়েছে, জোড়া হামলায় নিহত হয়েছেন ৮৪ জন। আহত হয়েছেন বহু মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কেরমানে হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস। পরে আইএসের পক্ষ থেকে গোষ্ঠীটির আমাক সংবাদমাধ্যমে দুজন মুখোশধারী হামলাকারীর একটি ছবি প্রকাশ করা হয়েছে। আইএস জানিয়েছে, হামলাকারী দুজনের নাম ওমর আল-মুওয়াহিদ এবং সায়ফুল্লাহ আল-মুজাহিদ।সাম্প্রতিক বছরগুলোয় ইরানে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আইএসের হামলার ঘটনা বেড়ে গেছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি