৬ মে ২০২৬

ইরানে অতর্কিত হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইরানে অতর্কিত হামলায় ৫ পুলিশ সদস্য নিহত
বাংলাপ্রেস ডেস্ক:   ইরানের অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি অতর্কিত হামলায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে শুক্রবার ইরানি গণমাধ্যম জানিয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ইরানশাহর শহরের কাছে টহলে থাকা দুই পুলিশ ইউনিটকে লক্ষ্য করে হামলা চালায়। পুলিশের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘এই সন্ত্রাসী হামলায় নিরাপত্তা ও শান্তির পাঁচ জন সেবক শহীদ হয়েছেন।’ পাকিস্তান ও আফগানিস্তানের সীমানাঘেঁষা সিস্তান-বেলুচিস্তান বহুদিন ধরে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত।এখানে মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে। শিয়া-অধ্যুষিত ইরানের এ প্রদেশে উল্লেখযোগ্যসংখ্যক সুন্নি বেলুচ জনগোষ্ঠীর বাস ও এটি দেশের অন্যতম দরিদ্র অঞ্চল। পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা নিয়মিত টহলে ছিলেন, তখনই তাদের ওপর গুলি চালানো হয়। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি গুলিবিদ্ধ পুলিশ পিকআপ ভ্যান ও মাটিতে পড়ে থাকা দেহ দেখা গেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানিয়েছে ফার্স। তবে এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ইরান প্রায়ই প্রদেশটিতে পুলিশ বা রেভল্যুশনারি গার্ডদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলার ঘটনা জানিয়ে থাকে। এর জন্য কর্তৃপক্ষ সুন্নি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে, যার মধ্যে জাইশ আল-আদল (আর্মি অব জাস্টিস) অন্যতম।সর্বশেষ এ হামলার আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, গত সপ্তাহে তারা আরেক সশস্ত্র গোষ্ঠী আনসার আল-ফুরকানের সাত সদস্যকে হত্যা করেছে, যারা হামলার চেষ্টা করছিল। তারও একদিন আগে জাইশ আল-আদল পুলিশের ওপর এক হামলার দায় স্বীকার করেছিল, যাতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি