৬ সেপ্টেম্বর ২০২৬

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১১, আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ এএম
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১১, আহত

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  পশ্চিম ইরানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জন নিহত এবং সাতজন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এর সূত্র দিয়ে ভারতের বার্তা সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

কুর্দিস্তান প্রদেশের সানান্দাজ কাউন্টি এবং হামেদান কাউন্টির সংযোগকারী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। কুর্দিস্তান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সেসের জরুরি চিকিৎসাসেবা বিভাগের প্রধান বাবাক রোশনাই জানান, বিস্ফোরণের আগুনে আশপাশের বেশ কয়েকটি গাড়িও পুড়ে যায়। সিনহুয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে সানান্দাজের একটি হাসপাতালে ভর্তি করেছেন এবং ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন চরম মাত্রায় পৌঁছেছে।

মার্কিন সাময়িক বাহিনী শনিবার (৬ সেপ্টেম্বর) জানিয়েছে, তারা ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবি করে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলার জবাবেই ৫ সেপ্টেম্বর সেন্টকম বাহিনী ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। সেন্টকম আরো জানায়, তাদের একটি বিমানবাহী রণতরি এবং একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

এর আগে জুলাইয়ের শুরুতে হরমুজ প্রণালীতে নৌ-মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ইরানের মেহের নিউজ এজেন্সি দাবি করেছিল, জাহাজটি তেহরানের নির্ধারিত সতর্কবার্তা উপেক্ষা করে নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করায় দুর্ঘটনাটি ঘটেছিল। উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বজুড়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম প্রধান ও কৌশলগত সামুদ্রিক পথ।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি