৫ মে ২০২৬

ইরানে হামলা চালালে আমেরিকা পঙ্গু হয়ে যাবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইরানে হামলা চালালে আমেরিকা পঙ্গু হয়ে যাবে

বিদেশ ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ইরানে হামলা চালালে আমেরিকা পঙ্গু হয়ে যাবে। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ইরানে হামলার আশঙ্কা রয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ঠিক যে মার্কিন শাসকরা বিবেকহীনদের মতো কাজ করেন। তবে তাদের এটুকু জ্ঞানতো আছে যে, মাইনের ওপর পা দেওয়া যাবে না কারণ এতে ঝুঁকি আছে। পঙ্গু হয়ে আজীবন হুইলচেয়ারে বসে কাটাতে হতে পারে। লারিজানি আরও বলেন, আমার মনে হয় না আমেরিকা ইরানে হামলার দুঃসাহস দেখাবে। কারণ তারা এটা ভালো করেই জানে যে, ইরান একটি শক্ত প্রতিপক্ষ। আমেরিকা শক্ত প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে নামে না। কারণ ইরানতো কখনোই তাকে ছেড়ে দেবে না।

ইরানের সংসদ স্পিকার বলেন, আমেরিকা কোনো কোনো আরব দেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে যেসব কথা বলছে তা সেখানকার তরুণ সমাজকে খুব কষ্ট দিচ্ছে। যেমন আমেরিকা একটি আরব দেশ থেকে শত-সহস্র কোটি ডলার হাতিয়ে নেয়ার পর বলছে, তারা সমর্থন তুলে নিলে সেখানকার শাসকরা দুই সপ্তাহও টিকতে পারবে না। এটা মারাত্মক অপমান। এগুলো তরুণ সমাজ বুঝতে পারে

বিপি/আর

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি