৫ মে ২০২৬

ইরানে চলমান বিক্ষোভে নিহত ৫১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পিএম
ইরানে চলমান বিক্ষোভে নিহত ৫১

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া চলমান বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, গত ১৩ দিনের বিক্ষোভে এই নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। 

প্রতিবেদনে বলা আরও বলা হয়েছে,  গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। খুব দ্রুতই তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে সরাসরি সরকারবিরোধী স্লোগান উঠে আসে।

সংস্থাটির যাচাইকৃত তথ্য অনুযায়ী, মোট ১১টি প্রদেশে বিক্ষোভকারীরা নিহত হয়েছেন। এ ছাড়া আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।

বর্তমান মৃত্যুর হিসাব কেবল সেসব ঘটনার ভিত্তিতেই করা হয়েছে, যেগুলো সংস্থাটি সরাসরি নিশ্চিত করেছে অথবা অন্তত দুটি স্বাধীন সূত্র থেকে যাচাই করা হয়েছে।

নিহতদের মধ্যে ১৮ বছরের কম নয়জন কিশোর-কিশোরী রয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। তবে সব শিশু নিহতের সঠিক বয়স সংক্রান্ত নথিপত্র সংগ্রহের প্রক্রিয়া চলছে। 

এ ছাড়া তেহরান, মাশহাদ, কারাজের ফারদিস এবং হামেদানে আরও বহু মৃত্যুর খবর সংস্থাটি পেয়েছে, তবে সেগুলো এখনো যাচাই হয়নি। যাচাই প্রক্রিয়া শেষ না হওয়ায় এসব ঘটনা এখনো আনুষ্ঠানিক নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি