৫ মে ২০২৬

ইরানে বিমান হামলা বিকল্প হিসেবে রাখছেন ট্রাম্প : হোয়াইট হাউস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ এএম
ইরানে বিমান হামলা বিকল্প হিসেবে রাখছেন ট্রাম্প : হোয়াইট হাউস

বাংলাপ্রেস ডেস্ক: ইরানে বিক্ষোভকারীদের দমনে অভিযান ঠেকাতে দেশটির ওপর বিমান হামলার বিষয়টি বিবেচনায় রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

তবে কূটনীতির পথ এখনো খোলা রয়েছে বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে গোপন আলোচনায় ইরান অনেকটাই ভিন্ন সুরে কথা বলেছে।

হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের কাছে লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় বৈশিষ্ট্য হলো, তিনি সব সময় সব বিকল্প খোলা রাখেন। সেনাপ্রধান হিসেবে তাঁর সামনে থাকা বহু বিকল্পের মধ্যে বিমান হামলাও একটি বিকল্প।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট সব সময়ই কূটনীতির পথই আগে বেছে নেন। ইরানি শাসকগোষ্ঠীর কাছ থেকে প্রকাশ্যে যা শোনা যাচ্ছে, তা প্রশাসন গোপনে যে বার্তা পাচ্ছে তার থেকে একেবারেই আলাদা। প্রেসিডেন্ট ওই বার্তাগুলো খতিয়ে দেখতে আগ্রহী।’

এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাদের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি ও ট্রাম্পের বিশেষ দূতের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল খোলা রয়েছে।

রবিবার ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘খুব শক্ত বিকল্প’ বিবেচনা করছে। তাঁর ভাষায়, বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে তেহরান আগে তাঁর নির্ধারিত ‘লাল রেখা’অতিক্রম করেছে বলে মনে হচ্ছে।’

তিনি বলেন, ইরানের নেতারা বৈঠকের জন্য যোগাযোগ করেছেন। তবে তিনি আরো বলেন, ‘বৈঠকের আগেই আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে।’

মানবাধিকার সংগঠনগুলো জানাচ্ছে, নিহতের সংখ্যা বাড়ছে। কয়েক দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সীমিত তথ্যই ইরান থেকে বাইরে আসছে। লেভিটের বক্তব্যে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি