৫ মে ২০২৬

ইরানে আত্মঘাতী হামলায় ইরান এলিট ফোর্সের ২৭ সেনা নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইরানে আত্মঘাতী হামলায় ইরান এলিট ফোর্সের ২৭ সেনা নিহত

বিদেশ ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যদের বহনকারী একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় ২৭ সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৩ জন।পাকিস্তানের সীমান্তসংলগ্ন ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাশ-জাহেদান সড়কে এ হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সুন্নিপন্থিদের উগ্রবাদী সংগঠন জইস-ই-আদল।১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর পরই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করা হয়। ইরানের নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতিতে এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।ইসলামী বিপ্লবী পদাতিক বাহিনীর কুদস ঘাঁটির এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার রাতে বাহিনীর সদস্যরা পাকিস্তানসংলগ্ন সীমান্ত থেকে টহল দিয়ে ফিরছিলেন। পথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি তাতে হামলা চালায়। তাতেই এই হতাহতের ঘটনা ঘটে।ইরান বিবৃতিতে বলেছে, ‘আধিপত্যবাদী দেশগুলোর গোয়েন্দা বাহিনীর সহায়তার তাকফিরি সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।’ ইরানে ‘তাকফিরি’ বলতে তাদেরই বোঝানো হয়, যারা সুন্নি ধর্মমতপন্থি এবং অন্য মুসলিমদের ‘অ-বিশ্বাসী’ মনে করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি