৫ মে ২০২৬

ইরান নিয়ে ট্রাম্পের কড়া বার্তা: খামেনির উদ্বিগ্ন হওয়া উচিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
ইরান নিয়ে ট্রাম্পের কড়া বার্তা: খামেনির উদ্বিগ্ন হওয়া উচিত

ডোনাল্ড ট্রাম্প ও আয়াতুল্লাহ আলী খামেনি ।

বাংলাপ্রেস ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘খুবই উদ্বিগ্ন’ হওয়া উচিত, কারণ ওয়াশিংটন ওই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি বলব, তার খুবই উদ্বিগ্ন হওয়া উচিত—হ্যাঁ, হওয়া উচিত। যেমনটি আপনি জানেন, তারা আমাদের সঙ্গে আলোচনা করছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুক্রবার সকাল আনুমানিক ১০টায় ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হবে।একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হবে।

ট্রাম্প ওই অঞ্চলে একটি মার্কিন বিমানবাহী রণতরী পাঠিয়েছেন এবং ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের জুনের যুদ্ধে ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও নাকচ করেননি।

ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান একটি নতুন পারমাণবিক স্থাপনার কথা ভেবেছিল।

এনবিসিকে তিনি বলেন, ‘তারা দেশের অন্য একটি অংশে নতুন একটি স্থাপনা শুরু করার কথা ভাবছিল।
আমরা বিষয়টি জানতে পেরেছি। আমি বলেছি, তোমরা এটা করলে আমরা তোমাদের সঙ্গে খুব খারাপ কাজ করব। সূত্র: রয়টার্স

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি