৫ মে ২০২৬

ইরাকে ইফতারের সময় বোমা হামলা, নিহত ৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইরাকে ইফতারের সময় বোমা হামলা, নিহত ৮

বিদেশ ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।

গতকাল বৃহস্পতিবার পূর্ব বাগদাদের জামিয়া বাজারে ইরাকি নাগরিকরা যখন তাঁদের ইফতার শুরু করেন তখনই বোমা হামলার ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি বিস্ফোরক বেল্ট পরে জামিয়া বাজারের ভিড়ের ভেতরে ঢুকে পরলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরইমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)।

আইএস এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরক বেল্ট পরে একজন আত্মঘাতী বোমারু বাগদাদ শহরে বিস্ফোরণ চালিয়েছে। বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।

এর আগে তিন বছর যুদ্ধের পর ২০১৭ সালে আইএস-মুক্ত হয় ইরাক। কিন্তু এরপরেও দেশটিতে বোমা হামলার ঘটনা ঘটছে।

গত নভেম্বরে দেশটির শিয়া অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হন। এ ছাড়া জানুয়ারিতে বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন অন্তত ৩১ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি