৪ মে ২০২৬

ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়ে গায়েব !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়ে গায়েব !

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়ে চীনে যাবার পথে নিখোঁজ হয়ে গেছেন, এরকম একটি অভিযোগ পাবার পর তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ।খবর বিবিসি বাংলা।

ইন্টারপোলের সদর দপ্তর, ফ্রান্সের লিয়ন শহর থেকে গত সেপ্টেম্বর মাসে তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করার পর থেকে তার পরিবার আর কোন খোঁজ পায়নি। তদন্তের সাথে জড়িত একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ''তিনি ফ্রান্সে নিখোঁজ হননি''।

একটি সূত্রকে উদ্ধৃত করে সাউথ চায়না মর্নিং পোস্ট লিখেছে, ৬৪ বছরের মি. মেংকে চীনে জিজ্ঞাসাবাদের জন্য ''ধরে নিয়ে যাওয়া'' হয়েছে। কিন্তু এটা পরিষ্কার নয় কেন চীনের শৃঙ্খলারক্ষী কর্তৃপক্ষ তার বিষয়ে তদন্ত করছে বা কোথায় তাকে রাখা হয়েছে, বলছে হংকংয়ের ওই পত্রিকাটি। মি. মেং এর বিষয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করেনি চীনের কর্মকর্তারা। মেং হংওয়ের স্ত্রী ফরাসি পুলিশের কাছে তার স্বামী নিখোঁজ থাকার অভিযোগ জানানোর পর তদন্ত শুরু করে ফরাসি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে তাকে উদ্ধৃত করে ফরাসি পুলিশ জানিয়েছিল, গত ২৯ সেপ্টেম্বরের পর থেকে তারা মি. মেং এর কোন খোঁজ পাননি। তবে পরে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসলে তারিখটি হবে ২৫ সেপ্টেম্বর। ''চীনের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে'' জানিয়েছে মন্ত্রণালয়। ''ইন্টারপোলের প্রেসিডেন্টর অবস্থা ফ্রান্স ধাঁধায় পড়েছে এবং তার স্ত্রীর ওপর হুমকি নিয়ে উদ্বিগ্ন।'' এর বাইরে আর বিস্তারিত জানায়নি ফরাসি মন্ত্রণালয়।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি