ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা ও বালি দ্বীপে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে ছয়জন নিহত হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র।
বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টার দিকে শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চল কেঁপে উঠে। দেশটির বেশ কিছু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত হয়েছে পার্লামেন্ট ভবন, স্কুল, হাসপাতাল, ঘরবাড়িসহ অসংখ্য স্থাপনা। এসব এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। সম্পূর্ণ ক্ষয়ক্ষতি এখনও যাচাই করে দেখা হচ্ছে।
নিহতের সংখ্যা বাড়তে পারে কিনা সেবিষয়েও এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। ভূমিকম্পের পরপর বেশ কয়েকটি আফটারশক আঘাত হানলেও সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি