৪ মে ২০২৬

ইন্দোনেশিয়ায় মাউন্ট সোপুতান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইন্দোনেশিয়ায় মাউন্ট সোপুতান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

বাংলাপ্রেস ডেস্ক :ইন্দোনেশিয়ার মাধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের মাউন্ট সোপুতান আগ্নেয়গিরি থেকে রোববার ছাই উদগীরণ হয়েছে।দেশটির দুর্যোগ সংস্থার একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ছাইমেঘ আকাশের ৭.৫ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়েছে।খবর বার্তা সংস্থা সিনহুয়া/বাসস

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সুতোপো পুরোউ নুগরোহো জানান, আগ্নেগিরিটি দিয়ে দুবার ছাইমেঘ উদগীরণ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ৫৭ মিনিটে ছাইমেঘের পুরু স্তর ৭.৫ কিলোমিটার উঁচুতে ও সকাল ৭টা ৪৩ মিনিটে ৭ কিলোমিটার উঁচুতে উঠে ছড়িয়ে পড়েছে।তিনি আরো জানান, ছাইমেঘগুলো জ্বালামুখের দক্ষিণপশ্চিম ও দক্ষিণ দিকে যাচ্ছে। ৩০ মিনিট ধরে উগগীরণ ঘটে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি