ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ৫০ জনের মৃত্যু
বিদেশ ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রদেশ পাপুয়াতে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন মারা গেছেন। একই ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও ২১ জন। রোববার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা কোরি সিমবোলোন জানান, প্রাদেশিক রাজধানী জয়াপুরার কাছে সেনতানি এলাকায় শনিবার থেকে ভারী বৃষ্টিপাতের ঘটনায় বন্যার সৃষ্টি হয়েছে।
আকস্মিক এই বন্যায় কমপক্ষে নয়টি বাড়ি ও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতপো পুরউ নুগরোহো। তিনি বলেন, অনুসন্ধান ও উদ্ধার টিমের সদস্যরা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে।
নুগরোহো এক বিবৃতিতে জানান, পানি এখন কমতে শুরু করেছে। কিন্তু আকস্মিক বন্যার কারণে কাদামাটি, গাছের গুড়ি ও অন্যান্য বস্তু পানির সঙ্গে ভেসে এসেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আরও বলেন, বন্যাকবলিত হয়ে তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পর ১২০ জনের বেশি বাসিন্দা সরকারি অফিসে আশ্রয় নিয়েছে।
তিনি বলেন, সরকারি সংস্থা, রেডক্রস ও স্বেচ্ছাসেবীরা বাস্তুচ্যুতদের সাহায্যে কাজ করে যাচ্ছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঘুস নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যাওয়ার তথ্য ভারতের জানা নেই: নয়া দিল্লি
সঙ্গীত একাডেমি