৫ মে ২০২৬

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ পিএম
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ

বাংলাপ্রেস ডেস্ক:   ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে।  কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেটির সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।

শনিবার (১৭ জানুয়ারি) দেশটির ইয়োগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে উড্ডয়ন করে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ বিমান। মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, বিমানে তিনজন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন।

স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায় অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, স্থল ও আকাশপথে চালানো এই অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা অংশ নিচ্ছেন।

সংস্থাটির অপারেশনস প্রধান আন্দি সুলতান জানান, নিখোঁজ বিমান খুঁজে পেতে একটি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তৃত দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য বিমান পরিবহন ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

তবে দেশটির বিমান চলাচল নিরাপত্তা রেকর্ড তুলনামূলকভাবে দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে।

গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কালিমানতান প্রদেশ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সবাই নিহত হন।

এর দুই সপ্তাহেরও কম সময় পর, দুর্গম পাপুয়া অঞ্চলের ইলাগা জেলায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি