ইন্দোনেশিয়ার মাউন্ট স্পুটান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন : ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ সুলাওয়েসিতে আজ বুধবার মউন্ট সপুটান আগ্নেয়গিরি ছাই বায়ুমন্ডলের ৪ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়েছে। দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া/বাসস
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা’র মুখপাত্র সুতোপো পুরউ নুগ্রোহো জানান, আগ্নেয়গিরির ছাই অগ্ন্যুৎপাতস্থল থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ছড়িয়ে পড়েছে।তিনি বলেন, অগ্নুৎপাতস্থল থেকে ৪ কিলোমিটার এলাকা বিপদজনক বলে ঘোষণা দেয়া হয়েছে। এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকার ক্ষেত্রে এই এলাকা ৬ দশমিক ৫ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে।উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে গত শুক্রবারের শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি