৪ মে ২০২৬

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের একটি ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের একটি ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার

বাংলাপ্রোস অনলাইন : ইন্দোনেশিয়ার লায়ন এয়ারলাইনের বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান বৃহস্পতিবার একথা জানান। খবর এএফপি/বাসস। সোয়েরজান্ত তিজাজোনো এএফপি’কে বলেন, ‘আমরা ওই বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছি। তবে এটি এফডিআর (ফ্লাইট ডেটা রেকর্ডার) না সিভিআর (ককপিট ভয়েস রেকর্ডার) কোনটি তা এখন পর্যন্ত জানতে পারিনি।

বিমানটির এ ডিভাইসে ফ্লাইটের গতি, উচ্চতা ও দিক নির্দেশনার পাশাপাশি ফ্লাইট ক্রূদের কথাবার্তার তথ্য থাকে। উল্লেখ্য সোমবার লায়ন এয়ারের বিমান জাকার্তা থেকে পাংকাল যাওয়ার পথে ১৮৯ আরোহী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত হয়। এতে সকল আরোহী প্রাণ হারায়।

বাংলাপ্রোস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি