ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা করেছে দেশটির নির্বাচন কমিশন। এক প্রতিবেদনে খবর জানিয়েছে এনডিটিভি।
গেল ১৫ই মার্চ, খাইবার-পাখতুনখাওয়ার স্থানীয় নির্বাচনের আগে সোয়াতে ইমরান খানের সভা-সমাবেশ নিষিদ্ধ করে নতুন নির্দেশনা জারি করে পাকিস্তানের নির্বাচন কমিশন। কিন্তু তা অমান্য করে সেখানে একের পর এক সভা-সমাবেশ করে যান ইমরান।
পরে দুইবার নোটিশ দেয়া হয় তাকে। পাকিস্তানের নির্বাচনী বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনের সময় সংশ্লিষ্ট এলাকায় যেতে পারেন না। খাইবার-পাখতুনখাওয়ার স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ ভোট গ্রহণের কথা রয়েছে।
এদিকে নির্বাচন কমিশন থেকে দেওয়া নোটিশের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন ইমরান খান ও দেশটির প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট মন্ত্রী আসাদ উমর।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৩ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৫ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ভেঙে দেয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা আর মুখ্যমন্ত্রী নন
৫৩ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি