ইমরান খানের মনোনয়নপত্র বাতিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান ফয়সালাবাদ উপনির্বাচনে অংশ নেয়ারে জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) ওই আসনে তার মনোনয়নপত্র বাতিল করে। ইসিপি জানিয়েছে, ইমরান খানের সম্পদ সম্পর্কে দেওয়া তথ্য যথেষ্ট নয়। তাই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। খবর ডনের।
ফয়সালাবাদ আসনটি পাঞ্জাব প্রদেশে অবস্থিত। সেখানকার নির্বাচন কমিশনারের এক বিবৃতিতে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছেন।
ইমরান খানের মনোনয়নপত্র বাতিলের সমালোচনা করে পিটিআইয়ের তথ্যবিষয়ক কেন্দ্রীয় সচিব ফাররুখ হাবিব বলেছেন, এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হবে। ইমরান অবশ্যই এনএ-১০৮ এলাকার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার গত ২৮ জুলাই পিটিআইয়ের ১১ সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেন। অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরানকে ক্ষমতাচ্যুত করার দু’দিন পর ১১ এপ্রিল গণপদত্যাগের অংশ হিসেবে তার দলের ১০০ জনের বেশি সংসদ সদস্য পদত্যাগের আবেদন করেন। ইসিপির তথ্য অনুযায়ী, নয়টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর। বাকি দুটি সংরক্ষিত নারী আসন। ইমরান খান ওই ৯ আসনেই নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দেন।
গত শুক্রবার তিনি দুটি আসনে মনোনয়ন জমা দেন। শনিবার তার প্রতিনিধিরা অন্য সাতটি আসনে মনোনয়ন জমা দেন। ইসিপির পক্ষ থেকে করাচিত তিনটি আসনের জন্য তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। কিন্তু ফয়সালাবাদ আসন নিয়ে তৈরি হয়েছে বিপত্তি।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি