৪ মে ২০২৬

ইমরান খান সরকারের উচিত কাশ্মিরের দাবি ছেড়ে দেওয়া : আফ্রিদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইমরান খান সরকারের উচিত কাশ্মিরের দাবি ছেড়ে দেওয়া : আফ্রিদি

বাংলাপ্রেস অনলাইন: পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি বলেছেন, ইমরান খান সরকারের উচিত কাশ্মিরের দাবি ছেড়ে দেওয়া। একই সঙ্গে পাকিস্তান সরকারকে তার পরামর্শ, আগে নিজেদের চার প্রদেশ ভালো ভাবে সামলানোর কথা ভাবুক ইসলামাবাদ। জানা গেছে, ব্রিটিশ পার্লামেন্টে এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ ধরনের মন্তব্য করেন আফ্রিদি। আফ্রিদির ওই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তানে।

ভারত বিরোধিতা এবং কাশ্মিরের অধিকার, এই দু’টি বিষয়ই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আফ্রিদির মন্তব্য, নিজেদের চারটি প্রদেশই ভালো ভাবে সামলাতে পারে না সরকার। সেখানে কাশ্মিরের কী দরকার? ওই মন্তব্য করেও থেমে যাননি আফ্রিদি। তিনি অারো বলেন, জঙ্গিদের হাত থেকে দেশকে নিরাপদ ও ঐক্যবদ্ধ রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পাকিস্তান।

ব্রিটিশ পার্লামেন্টে আফ্রিদি অবশ্য জানান, আমি চাই না কাশ্মির ভারতেও চলে যাক। এটা একটা স্বাধীন দেশও হতে পারে। ওখানকার মানুষের মৃত্যু আসলে সবার কাছেই বেদনার। কাশ্মির ইস্যু নিয়ে এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন আফ্রিদি। চলতি বছরের এপ্রিলে তিনি কাশ্মিরে দমননীতি চালানোর অভিযোগ এনেছিলেন ভারতের বিরুদ্ধে। ২০১৬ সালেও তিনি বলেছিলেন, ক্রিকেট ম্যাচের সময় কাশ্মিরের অধিকাংশ মানুষ আসলে পাকিস্তানকেই সমর্থন করেন। তা নিয়েও তখন বিতর্ক শুরু হয়েছিল উপমহাদেশ জুড়ে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি