৭ মে ২০২৬

ইলন মাস্কের বিরুদ্ধে বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইলন মাস্কের বিরুদ্ধে বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে আলোচিত ধনী ব্যক্তি ও টেসলার প্রধান ইলন মাস্কের বিরুদ্ধে এক বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনা চেপে যেতে স্পেসএক্স-এর কর্মি ভুক্তভোগী ওই নারীকে আড়াই লাখ ডলার ক্ষতিপূরণ দিয়েছে বলে সংবাদ প্রকাশ হয়েছে। জানা গেছে, স্পেসএক্সের করপোরেট জেট ফ্লিটের হয়ে চুক্তি ভিত্তিতে কাজ করতে ওই বিমানবালা। তার দাবি, ২০১৬ সালে একটি ফ্লাইট চলাকালীন মাস্ক তার সাথে খারাপ ব্যবহার করেন এবং তাকে কুপ্রস্তাব দেন। যদিও আদালতের বাইরে বিষয়টি সমাধানের সময় সংস্থাটি তাকে দিয়ে নন-ডিসক্লোজারে স্বাক্ষর করিয়ে নেয়। ঘটনাটি ২০১৬ সালের হলেও ওই বিমানবালাকে টাকা দেয়া হয় ২০১৮ সালে। তবে ওই অভিযোগকারী বিমানবালাকে মিথ্যাবাদী উল্লেখ করে নিজের ওপর আনা অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বের শীর্ষ এই ধনকুবের। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি