৪ মে ২০২৬

ইলিশের ঝোল রান্নার রেসিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইলিশের ঝোল রান্নার রেসিপি

বাংলাপ্রেস ডেস্ক :সবার পছন্দের মাছ ইলিশ। আর এই ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, খুব সুস্বাদু হয় খেতে। অনেকেরই অভিযোগ তারা মাছ রান্নাটা ভালো ভাবে করতে পারে না। চলুন দেখে নেয়া যাক মজাদার ইলিশ মাছের ঝোল রেসিপিটি:

উপকরণ :

ইলিশ মাছঃ ৫ টুকরা

পেঁয়াজ কুঁচিঃ মাঝারি ২-৩ টা

জিরা গুড়াঃ হাফ চা চামচ

গুড়া মরিচঃ ১ চা চামচ অথবা (আপনি যেমন ঝাল খাবেন )

হলুদ গুড়াঃ ১/২ (হাফ চা চামচ)

কাঁচা মরিচঃ আস্ত দিতে পারেন (আপনি যেমন ঝাল খাবেন )

লবনঃ স্বাদমতো

তেলঃ পরিমানমতো

পানিঃ পরিমানমতো

প্রণালী :

বড় একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ছেড়ে দিন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে তাতে জিরা, মরিচ, হলুদ গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিন। অল্প একটু পানি দিয়ে দিন। যখন তেল ওপরে উঠে আসবে তখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিন।

এখন পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। আপনি বেশি ঝোল রাখতে চাইলে বেশি পানি দিবেন, কম রাখতে চাইলে কম। ১০মিনিট পর মাছগুলো উল্টিয়ে আবার ঢেকে দিন। খেয়াল রাখবেন চুলার আঁচ যেন মাঝারি থাকে। নামানোর আগে ধনিয়ে পাতা ওপরে ছড়িয়ে দিন। এবার পরিবেশন করুন গরম গরম।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি