ইজতেমার সব প্রস্তুতি ৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: ইজতেমার সব প্রস্তুতি আগামী ৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে টঙ্গীতে মাঠ পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। ইজতেমা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সামিয়ানা টানানোসহ মাঠের অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
এখন চলছে মাঠে মঞ্চ, বিদ্যুৎ ও রাস্তা সংস্কারের কাজ। আগামী ১০ জানুয়ারি ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চারদিন বিরতির দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি