৪ মে ২০২৬

ইফতারের জন্য মুচমুচে পেঁয়াজুর রেসিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইফতারের জন্য মুচমুচে পেঁয়াজুর রেসিপি
বাংলাপ্রেস ডেস্ক: ইফতারে ছোলা, বেগুনি, পেঁয়াজু রাখার প্রচলন অনেক দিনের। এদিকে বাড়িতে তৈরি পেঁয়াজু দোকানের মতো মুচমুচে হয় না বলে অভিযোগ থাকে বেশির ভাগেরই। ভেজে তোলার কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজু নেতিয়ে যায়। এখন থেকে এমন অভিযোগ আর করতে হবে না। সঠিক রেসিপি জানা থাকলে বাড়িতেই তৈরি করতে পারবেন মুচমুচে পেঁয়াজু। চলুন রেসিপিটি জেনে নেওয়া যাক— উপকরণ মসুর ও খেসারি ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, হলুদের গুঁড়া ১/২ চামচ, বেসন ২ টেবিল চামচ, চালের গুড়া ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১/২ চামচ, ধনিয়াপাতা কুচি ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো (ভাজার জন্য)।   প্রণালি ডালগুলো পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। এভাবে রাখতে হবে প্রায় ৬-৭ ঘণ্টা। ভালোভাবে ভিজে ফুলে উঠলে ডালগুলোকে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিতে হবে। এরপর এতে তেল ছাড়া সব দিতে হবে। ভাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশ্রণটি শুকনো মনে হলে তাতে সামান্য পানি মেশাতে পারেন। এবার কড়াইতে তেল দিয়ে গরম করে নিন। গরম হয়ে গেলে মিশ্রণ থেকে ছোট ছোট পেঁয়াজুর মতো করে তেলে ছাড়ুন। অল্প আঁচে সময় নিয়ে সোনালি করে ভেজে তুলুন। এরপর ঝাঁঝরির মাধ্যমে তুলে কিচেন টিস্যুর উপরে ছড়িয়ে দিন। এতে বাড়তি তেল শুঁষে নেবে। এরপর ইফতারে পরিবেশন করুন সুস্বাদু মুচমুচে পেঁয়াজু। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি