৫ মে ২০২৬

ইফতারে স্বাস্থ্যকর ফালুদা রেসিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইফতারে স্বাস্থ্যকর ফালুদা রেসিপি

বাংলাপ্রেস ডেস্ক: ইফতারে থাকা চাই ঠাণ্ডা জাতীয় খাবার। এ সময় রাখতে পারেন বিভিন্ন ফলের তৈরি ফালুদা। এটি স্বাস্থ্যকর একটি ঠাণ্ডা জাতীয় সুস্বাদু খাবার। ফালুদা সাধারণত রেস্টুরেন্টে বেশিরভাগ খাওয়া হয়। কিন্তু আপনি চাইলে ঘরে বসেই নিজের হাতে বানিয়ে ইফতারের আয়োজনে রাখতে পারেন মজাদার ফালুদা।

উপকরণ ১) দুধ এক লিটার। ২) স্ট্রবেরি জেলি এক কাপ। ৩) ফালুদা বীজ এক চামচ। ৪) সাবুদানা দুই কাপ। ৫) নুডুলস (এটা ফালুদার জন্য তৈরি, বাজারে পাওয়া যায়)। ৬) পেস্তা কুচি, আমন্ড কুচি, কাজুবাদাম কুচি এক চামচ। ৭) ভ্যানিলা আইসক্রিম দুই চামচ। ৮) বিভিন্ন পদের ফল (কলা, আপেল, আঙ্গুর, বেদনা ইত্যাদি) ৯) চিনি ও লবণ স্বাদ মতো। ১০) কয়েক টুকরা দারুচিনি, কয়েকটা এলাচি। ১১) পানি পরিমাণ মতো।

প্রণালি প্রথমে একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। ফালুদা বীজ আলাদাভাবে ভিজিয়ে রাখুন। এরপর অন্য একটি পাত্রে নুডুলস ও সাবুদানা সিদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে গেলে এতে ঘন দুধ, এলাচ, দারুচিনি, চিনি, লবণ দিয়ে নাড়তে থাকুন। এদিকে আলাদাভাবে বিভিন্ন ফল কেটে রাখুন। এবার একটি পাত্রে ফালুদা বীজ নিয়ে সিদ্ধ করা উপকরণগুলো দিয়ে নিন। এর উপরে কাটা ফলগুলো সহ পেস্তাকুচি, আমন্ডকুচি ও কাজুবাদাম ছিটিয়ে দিয়ে স্ট্রবেরি জেলি দিয়ে দিন। সবার উপরে ভ্যানিলা আইসক্রিম দিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

ফ্রিজে কিছুক্ষণ রেখে পরিবেশন করতে পারেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি