৪ মে ২০২৬

ইফতারে পান করুন ফলের স্মুদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইফতারে পান করুন ফলের স্মুদি

জীবনযাপন ডেস্ক: প্রচণ্ড গরমে রোজা রাখতে হচ্ছে। এ কারণে শরীরে পানির ঘাটতি পূরণের দিকে নজর দিতে হবে। পানির ঘাটতি পূরণ করতে ইফতারে রাখতে পারেন ফলের স্মুদি। দেখে নিন কীভাবে এটা তৈরি করবেন-

১.  একটি কলা, আধা কাপ কমলার রস আর ৬টি স্ট্রবেরি, এক কাপ দই, পছন্দমতো বরফ কুচি। সবকিছু ব্লেন্ডারে দিয়ে ৩০ সেকেন্ড ব্লেন্ড করে নিন। প্রতিগ্লাস এই স্মুদি থেকে আমরা ৩০০ ক্যালোরি পেতে পারি।

২.  পেঁপে আমাদের শরীরের জন্য খুব ভালো। রমজানে শরীর ঠাণ্ডা রাখতে তেলে ভাজা খাবারের পরিবর্তে ফল খেলে আমরা সুস্থ থাকতে পারি। পেঁপে এক কাপ পিস করে কেটে নিন, এক কাপ দই, আপেল ১টি, পছন্দমতো বরফ কুঁচি। সবকিছু ব্লেন্ডারে দিয়ে ৩০ সেকেন্ড ব্লেন্ড করে নিন। প্রতিগ্লাস পেঁপের স্মুদি থেকেও আমরা ৩০০ ক্যালোরি পেতে পারি।

৩.  কয়েকদিন পরই বাজারে আম পাওয়া যাবে। মজার এই ফল আমাদের সবারই পছন্দ। আর আমের স্মুদি তৈরি করাও খুব সহজ। একটি পাকা আম পিস করে কেটে নিন। একটি কলা, এক কাপ দই বা দুধ এবং পছন্দমতো বরফ কুঁচি। সবকিছু ব্লেন্ডারে দিয়ে ৩০ সেকেন্ড ব্লেন্ড করে নিন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি