৪ মে ২০২৬

ইবতেদায়ি শিক্ষকদের আন্দোলন অব্যাহত, রোববার ‘লংমার্চ টু যমুনা’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৬:২৪ এএম
ইবতেদায়ি শিক্ষকদের আন্দোলন অব্যাহত, রোববার ‘লংমার্চ টু যমুনা’

 


বাংলাপ্রেস ডেস্ক: চাকরি জাতীয়করণসহ ৫ দফা দাবিতে ১৯তম দিনের মতো ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আন্দোলন চলছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

এদিকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলের মধ্যে এ নিয়ে গেজেট প্রকাশ না করা হলে আগামী ২ নভেম্বর (রোববার) প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা।

 

এর আগে, গতকাল বুধবার মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। দাবি পূরণের আশ্বাস না পেয়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। এ সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

 

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে ইবতেদায়ী মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সেই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি