৭ মে ২০২৬

হুমকি পাওয়া ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হুমকি পাওয়া ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সন্ত্রাসীদের কাছ থেকে যেসব বাংলাদেশি নাগরিক হত্যার হুমকি পেয়েছেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। হুমকির ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে।

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রোববার (৫ মে) দুপুরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের পেছনে স্থানীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র ছিল, এখনও আছে। তাদের দমন করা গেলেও মূল উৎপাটন করা সম্ভব হয়নি। তারাই মাঝেমধ্যে হুমকি-ধমকির মাধ্যমে আত্মপ্রকাশ করে। কিন্তু তাদের হুমকিতে বাংলাদেশের মানুষ কখনোই ভয় পায় না।

আইএস সমর্থিত বাংলা সাময়িকী ‘লোন উলফ’র মার্চ সংখ্যায় তিন বিশিষ্ট নাগরিককে হত্যার এ হুমকির কথা উল্লেখ করা হয়। হুমকি পাওয়া তিন নাগরিক হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।

গতকাল শনিবার (০৪ মে) হুমকির পরিপ্রেক্ষিতে সুলতানা কামাল নিজে ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে জিডির আবেদন করেন। নিরাপত্তা চেয়ে আজ রোববার একই থানায় জিডি করেছেন শাহরিয়ার কবির ও অধ্যাপক মুনতাসীর মামুন।

জিডি আমলে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধানমন্ডি থানা পুলিশের টহল টিমকে তাদের বাসায় নজরদারির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে দুপুরে মুনতাসীর মামুনের একজন অফিস সহাকরী এসে জিডি করেন। নিরাপত্তা জোরদারে তাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের বাসার আশপাশে টহল দেয়া পুলিশকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি