৭ মে ২০২৬

হত্যাকাণ্ডের মূল হোতা মিন্নী : নিহত রিফাতের বাবা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হত্যাকাণ্ডের মূল হোতা মিন্নী : নিহত রিফাতের বাবা

জাতীয় ডেস্ক : বরগুনায় আলোচিত রিফাত হত্যাকাণ্ডের মূল হোতা মিন্নী। নয়নের সাথে মিন্নীর বিবাহ হয়েছিল, তবে সেই বিবাহের কথা গোপন করেই রিফাতের সাথে মিন্নীর বিবাহ দেয় মিন্নীর পরিবার। তাই মিন্নীকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে নিহত রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ।

শনিবার রাত পোনে আটটার দিকে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবী করেন তিনি। এসময় তিনি আরও বলেন, রিফাতের সাথে বিবাহ হওয়ার পরেও প্রতিনিয়ন নয়ন বন্ডের সাথে রিফাতের স্ত্রী মিন্নীর যোগাযোগ ছিল। এমনকি মিন্নী প্রায় প্রতিদিনই নয়ন বন্ডের বাড়িতে আসা যাওয়া করতো।

এ ছারাও রিফাতকে হত্যার সময় সিসিটিভির ফুটেজে দেখা গেছে সরকারী কলেজের সামনের গেটে মিন্নীকে রিফাত তার মটর সাইকেলে উঠিয়ে নিয়ে যেতে চায় তবে মিন্নী তখন সময় ক্ষেপন করে।

আর তার মধ্যেই বন্ড গ্রুপ রিফাতকে মারধর করতে করতে কলেজের পূর্ব দিকে নিয়ে যায়। সেই সময়ে মিন্নী স্বাভাবিক ভাবেই সেইসব দৃশ্য দেখতে থাকে এবং তাদের পিছনে হাটতে থাকে। পরে যখন রিফাত ফরাজী ও রিশান ফরাজী দা নিয়ে এসে নয়নের হাতে দিয়ে কোপাতে শুরু করে, তখন মিন্নী বাধা দিলেও তাকে কেউ আঘাত করেনি। এসব বিষয়ের কারনে মিন্নীকেই হত্যাকান্ডের মূল হোতা দায়ী করে মিন্নীকে গ্রেপ্তারের দাবী জানান তারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি