৫ মে ২০২৬

হঠাৎ করে নাটোর থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হঠাৎ করে নাটোর থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ
 

নাটোর প্রতিনিধি : শ্রমিক নির্যাতনের অভিযোগ এবং নাটোর-রাজশাহী বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে নাটোর থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু করে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীরা।

নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেলে রাজশাহীতে নাটোরের পরিবহন শ্রমিকদের নির্যাতন ও নাটোর বাস মালিক সমিতির সঙ্গে রাজশাহী বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন তারা। অন্য জেলা থেকে সকালে নাটোরে যাত্রীবাহী বাস এলে সেগুলোও আটকে বা ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে কতদিন এই ধর্মঘট চলবে তা তিনি জানাতে পারেনি। নাটোর টার্মিনালের একতা কোচ কাউন্টার মাস্টার জানান, বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ঢাকাগামী যাত্রীবোঝাই একটি কোচ নাটোরে আটকে দেয় স্থানীয় পরিবহন শ্রমিকরা। এতে করে কাউন্টার থেকে যাত্রীদের টাকা ফেরত দিতে হয়েছে।

এদিকে হঠাৎ করে ডাকা ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। এছাড়া পরীক্ষার্থীসহ অফিসগামী যাত্রীরাও ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন। তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট ছোট যানবহনে করে গন্তব্যে যেতে হচ্ছে।

নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরাম হোসেন জানান, বাস চলাচল বন্ধ রাখার বিষয়টি বুধবার রাতেই মাইকিং করে প্রচার করা হয়েছে। এছাড়া সারা দেশের সব জেলার বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদেরও জানানো হয়েছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি