৫ মে ২০২৬

হঠাৎ বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হঠাৎ বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান

বিদেশ ডেস্ক: ফের ভেঙে পড়ল বিমান ৷ মঙ্গলবার চিলিতে একটি বাড়িতে ভেঙে পড়ে একটি বিমান৷ এই দুর্ঘটনায় ৬ জনের প্রাণ গিয়েছে বলে জানিয়েছে চিলির সিভিল অ্যাভিয়েশন৷

পুয়ের্তো মন্টের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে৷ পাইলট সহ পাঁচ যাত্রী ছিলেন ওই বিমানে৷ তারা সকলেই প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে৷ এ খবর দিয়েছে কলকাতা২৪।

এই বিমানের ভাঙা অংশের ধাক্কায় এক মহিলা আহত হয়েছেন ৷ ভেঙে গিয়েছে পা৷ তবে অবস্থা আশঙ্কাজনক নয়৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঠিক কী কারণে ওই বিমানটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়৷ যে বাডড়ির ওপর বিমানটি ভেঙে পড়ে, সেই বাড়িতে সে সময় কেউ ছিলেন কিনী, তাও জানা যায়নি এখনও পর্যন্ত৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি