৭ মে ২০২৬

হরিণাকুন্ডুতে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হরিণাকুন্ডুতে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু সহ সাংবাদিক নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের ও প্রতাহারের দাবিতে উপজেলা দোয়েল চত্তর মোড়ে প্রেসক্লাবের উদ্দ্যোগে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ প্রচুর সংখ্যক সাধারন মানুষ উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সহ সভাপতি সাইফুর রহমান বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফিরুল ইসলামের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রেসক্লাব সহ সভাপতি মাহবুব মুরশেদ শাহিন, মোস্তাক আহম্মেদ, শাহানুর আলম, এম. শহিদুল ইসলাম টুকু, সোহরব হোসেন, আতিয়ার রহমান, স্বাধীন আলী, এস.এম শিহাব প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা গত ২৩ মে প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, সাংবাদিক বিপ্লব হোসেন, মোশারেফ হোসেন ও ইকরাম হোসেনের নামে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য দাবী জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি