৮ মে ২০২৬

হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের হরিশপুর গ্রামে দুই কৃষকের পানবরজে আগুণ লাগার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২.৩০ টার দিকে ওই গ্রামের কৃষক জহুরুল ইসলাম ও নায়েব শাহের পানবরজে আগুন লাগে। তাদের ১০কাঠা জমির পানক্ষেত ও অর্ধশত কলাগাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে ওই দুই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। বাড়ির চুলা ও ছাইয়ের আগুণ থেকে ওই পানবরজে আগুনের সূত্রপাত বলে প্রথামিকভাবে ধারণা করছে এলাকাবাসী। ক্ষতিগ্রস্থ কৃষক নায়েব শাহ ওই গ্রামের চিনির উদ্দিন শাহের ছেলে ও জহুরুল পার্শ্ববতী মুনির মন্ডলের ছেলে।

ক্ষতিগ্রস্থ কৃষক নায়েব শাহ জানান, সোমবার বিকালে হটাৎ করে পানবরজে আগুণ জ্বলতে দেখেন। এসময় আগুনে পুড়ে তার পানক্ষেত সম্পূর্ন ছাই হয়ে যায়। এছাড়াও পানক্ষেতের আগুন বাড়ির উঠানের রান্নাঘর, গোয়ালঘর ও পার্শ্ববতী জহুরুলের পানক্ষেতেও ছড়িয়ে পড়ে। এসময় দুটি পানক্ষেতের সম্পন্য পানই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই দুই কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। বাড়ির চুলা ও ছাইয়ের আগুণ থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি