৫ মে ২০২৬

হোয়াইট হাউসের 'ঈদ সান্ধ্যভোজে' মুসলমানদের অংশ না নেওয়ার আহবান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হোয়াইট হাউসের 'ঈদ সান্ধ্যভোজে' মুসলমানদের অংশ না নেওয়ার আহবান
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় রোববার (মে ১৬) রাতে হোয়াইট হাউসে এক 'ঈদ সান্ধ্যভোজ'-এর আয়োজন করেছেন। সেখানে মুসলিম সংগঠনসহ বিভিন্ন লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু ওই নৈশভোজ বয়কটের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন নামে বিচারকদের একটি সংস্থা। মূলত ইসরায়েলের প্রতি বাইডেনের ক্রমাগত সমর্থনের কারণেই মুসলিম দলগুলো তার প্রতি ক্ষুব্ধ। বাইডেনের নৈশভোজ বাদ দিয়ে বরং ‘ফিলিস্তিনিদের সঙ্গে ঈদ’ নামে অন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থাটি। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করেন এই মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি গাজায় নির্বিচারে বোমা হামলা বন্ধ করতে বলেন। এর আগে নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলাপকালে ইসরায়েলের প্রতি তিনি সমর্থন জানিয়েছেন। তার এমন অবস্থানের কারণেই বিভিন্ন মুসলিম সংগঠন হোয়াইট হাউসে নৈশভোজে অংশ গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে। বিচারকদের ওই সংস্থাটি বলছে, সাম্প্রতিক সময়ে দেয়া প্রেসিডেন্ট বাইডেন, হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিড প্রাইসের বিভিন্ন বিবৃতিতে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলকরণের ঘটনা, রমজানে আল আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলিদের আগ্রাসন এবং গাজার সাম্প্রতিক হামলায় শত শত ফিলিস্তিনির মৃত্যুর ঘটনাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তারা বলছে, ‘আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশ্বজুড়ে সব মুসলিমদের জোট হয়ে আমরা মুসলিম কমিউনিটিকে হোয়াইট হাউসে নৈশভোজ বয়কট করার আহ্বান জানাচ্ছি।’ এর আগে কাউন্সিল ফর ইসলামিক রিলেশন্সও হোয়াইট হাউসে ঈদ আয়োজনে অংশ নেবে না বলে জানিয়েছে। এদিকে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে এবং যতটা সম্ভব বেসামরিক ব্যক্তিদের হতাহত এড়ানো হবে।’ সাতদিন ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। রোববার (১৬ মে) সকালের দিকেও বিমান হামলা চালিয়েছি ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় এখন পর্যন্ত ১৪৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয় ধ্বংস হয়ে গেছে। ভবনটিতে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসসহ (এপি) আরও বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয় ছিল। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি