হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক: কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিরসন, যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থবির হয়ে পড়া আলোচনা পুনরুজ্জীবিত করতে কাতার যে নতুন প্রস্তাবনা নিয়ে এসেছে, তা নিয়েই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অন্যতম প্রধান মধ্যস্থতাকারী কাতার উত্তেজনা প্রশমন এবং সংঘাত নিরসনে একটি কূটনৈতিক পথ খুঁজে বের করার লক্ষ্যে নতুন প্রস্তাব পেশ করছে।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাওয়ার আগে ফ্লোরিডায় তিনি বলেন, ‘এই পদক্ষেপটি হয়তো সবার কাছে ‘জনপ্রিয়’ ছিল না, কিন্তু তেহরানের পারমাণবিক আকাঙ্ক্ষা থেকে পুরো বিশ্বকে রক্ষা করার জন্য এটি খুবই প্রয়োজন ছিল।’
তিনি আরো বলেন, ‘দেশের নিরাপত্তার স্বার্থে অনেক সময় এমন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় না হলেও দেশের মঙ্গলের জন্য করাটা অত্যন্ত জরুরি।
আর প্রেসিডেন্ট ট্রাম্প দেশের সুরক্ষার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।’
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি