হোয়াইট হাউজের চিফ অব স্টাফ পদে নিয়োগ পেলেন রন ক্লেইন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: অবশেষে ঘনিষ্ঠ মিত্র রন ক্লেইনকে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ পদে নিয়োগ দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল বুধবার বাইডেন শিবিরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, বাইডেনের অন্যতম প্রচার পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন ক্লেইন। মার্কিন সিনেটের জুডিশিয়ারি কমিটিতে আশির দশক থেকে জো বাইডেনের সহযোগী হিসেবে কাজ করেছেন তিনি। পরে বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সময় ক্লেইন চিফ অব স্টাফ পদে কাজ করেন। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট আল গোরের প্রধান কর্মকর্তা হিসেবেও কাজ করেন তিনি।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মূলত প্রেসিডেন্টের দৈনন্দিন কাজের তালিকা ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। তাকে প্রেসিডেন্টের ‘গেটকিপার’ বা দ্বাররক্ষী হিসেবে বর্ণনা করা হয়। পদটি মূলত রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়ে থাকে বলে সিনেট কমিটির অনুমোদন লাগে না।
বাইডেনের ট্রানজিশন দলের একটি বিবৃতিতে বলা হয়েছে, ক্লেইনকে শ্রদ্ধা জানিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, ক্লেইনের গভীর, বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং সব ধরনের মানুষের সঙ্গে কাজ করার ক্ষমতা রয়েছে। হোয়াইট হাউজের চিফ অব স্টাফ পদে এমন লোককে প্রয়োজন, যাতে সংকটকালে দেশকে একত্র করতে সাহায্য করতে পারেন। এক বিবৃতিতে ক্লেইন বলেছেন, নির্বাচিত প্রেসিডেন্ট তার ওপর আস্থা রাখায় তিনি সম্মানিত বোধ করছেন। একজন প্রেসিডেন্ট তার রাজনৈতিক ক্ষমতাবলে তার চিফ অব স্টাফ নিয়োগ দিয়ে থাকেন। এক্ষেত্রে সিনেটের অনুমোদনের প্রয়োজন হয় না।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি