৪ মে ২০২৬

হজ পালনে সৌদি গেছেন গাইবান্ধা পত্রিকা বিতানের স্বত্তাধিকারি আব্দুর রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
হজ পালনে সৌদি গেছেন গাইবান্ধা পত্রিকা বিতানের স্বত্তাধিকারি আব্দুর রহমান

গাইবান্ধা প্রতিনিধি : হজ পালনের জন্য সৌদি আরব গেছেন গাইবান্ধা জেলার বিশিষ্ট সংবাদপত্র ব্যবসায়ি, এজেন্ট ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং গাইবান্ধা পত্রিকা বিতানের স্বত্তাধিকারি শেখ মো. আব্দুর রহমান।

গতকাল শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে সৌদি আরবের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করে পৌঁছেন আজ রোববার সকালে। এর আগে গত বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশ্যে তিনি গাইবান্ধা ত্যাগ করেন।

সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার আগে শেখ মো. আব্দুর রহমান অনেকের সাথেই সাক্ষাত করতে পারেন নি। তাই তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। হজ পালন শেষে আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফিরবেন শেখ মো. আব্দুর রহমান।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি