৭ মে ২০২৬

হজ ফ্লাইট শুরু ৪ জুলাই, ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হজ ফ্লাইট শুরু ৪ জুলাই, ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট

জাতীয় ডেস্ক: আগামী ৪ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে। শেষ হবে আগামী ৫ আগস্ট। এছাড়া হজের ফিরত ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট।

শনিবার (১১মে) এক সংবাদ সম্মেলনে হজ এজেন্সিজ ‍অ্যাসোসিয়েশন (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য জানান।

বাংলাদেশের ওমরাহযাত্রী ও মধ্যপ্রাচ্যগামী অভিবাসীদের ফ্লাইটে তীব্র আসন সংকট ও দ্বিগুন ভাড়া বাড়ায় উদ্ভূত জটিলতা নিরসনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব।

হজে যেতে প্রতারণা এড়াতে হাজীদের উদ্দেশ্যে হাব সভাপতি বলেন, কোনও মধ্যস্বত্তভোগীকে টাকা দেবেন না। হজে যেতে সরাসরি এজেন্সিতে এসে টাকা দিয়ে রশিদ সংরক্ষণ করবেন। অথবা এজেন্সির একাউন্টে টাকা জমা দিন।

সংবাদ সম্মেলনে ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট বাড়ানোর জন্য বিমান বাংলাদেশের প্রতি অনুরোধ করা হয়। এছাড়া, বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাড়ানোর জন্য সিভিল এভিয়েশনকে উদ্যোগ নিতে আহবান করেন হাব সভাপতি তসলিম।

হজের আনুষ্ঠানিকতার দিন ছাড়া সারা বছর এখন উমরা হজে মানুষ যেতে পারেন জানিয়ে তিনি বলেন, উমরা যাত্রী অতীতের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে।

শাহাদাত হোসাইন বলেন, ৪ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে। এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান। এবার প্রথমবারের মতো ঢাকা থেকে মদিনায় যাবে ১১টি হজ ফ্লাইট। ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর।

এ বছরই প্রথম ঢাকায় ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে হজ যাত্রীদের। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে না তাদের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি