হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষাপ্রধান সস্ত্রীক নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত দেশটির সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত মারা গেছেন। একই ঘটনায় মৃত্যু হয়েছে তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ মোট ১৩ জনের।
এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ভারতের বিমানবাহিনী। টুইটে বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি যে, জেনারেল বিপিন রাওয়াত, মিসেস মধুলিকা রাওয়াত ও হেলিকপ্টারে থাকা তাদের ১১ সফরসঙ্গী দুর্ভাগ্যজনক এক দুর্ঘটনায় মারা গেছেন।’
বুধবার বেলা ১২ টা ২০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে দেশটির প্রতিরক্ষাপ্রধানসহ ১৪ জনকে বহনকারী এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও পৃথক এক টুইটবার্তায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত সস্ত্রীক নিহত হয়েছেন বলে জানিয়েছেন। টুইটে রাজনাথ বলেছেন, তামিলনাড়ুতে আজ অত্যন্ত দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর ১১ সদস্যের আকস্মিক মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত।
এর আগে বুধবার দুপুর ২ টার দিকে ভারতের বিমান বাহিনী এক টুইটবার্তায় জানিয়েছিল, তামিলনাড়ুর কুনুর এলাকার গভীর জঙ্গলে বিধ্বস্ত হয়েছে সামরিক চপার হেলিকপ্টার এমআই-১৭ ভি ৫। সেনাপ্রধান ও তার স্ত্রী এবং ভারতীয় সেনা আরও ১৩ জন সামরিক কর্মকর্তা সে সময় ছিলেন কপ্টারটিতে।
বুধবার বেলা ১১ টা ৪৫ মিনিটে তামিলনাড়ুর কোইম্বাটোর জেলার সুলুর শহরে ভারতের বিমান বাহিনীর ঘাঁটি থেকে থেকে রাজ্যের নীলগিরি পার্বত্য এলাকার ওয়েলিংটন শহরের দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। ওয়েলিংটনে ভারতের সেনাবাহিনীর ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের প্রধান হিসেবে কর্মরত ছিলেন ৬৩ বছর বয়সী রাওয়াত।
কুনুরের যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটি গভীর অরণ্য। ঘটনাস্থল থেকে নিকটতম সড়কের দূরত্ব ১০ কিলোমিটার।
ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রগুলোতে দেখা যাচ্ছে- পার্বত্য অরণ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে হেলিকপ্টারটি ধ্বংসাবশেষ এবং সেখানে ধোঁয়া ও আগুনের মধ্যে থেকে অগ্নিদগ্ধ দেহগুলো বের করে আনছেন উদ্ধারকর্মীরা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি