৫ মে ২০২৬

হাতিয়ায় ইউপি নির্বাচনকে প্রভাবিত করতে ২৫টি বগি দাসহ আটক-২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাতিয়ায় ইউপি নির্বাচনকে প্রভাবিত করতে ২৫টি বগি দাসহ আটক-২
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ২৫টি বগি দা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরিবিরি গ্রামের জাবেরের ছেলে সাখাওয়াত হোসেন (৪৫) চুয়াডাঙ্গা জেলার আলম ডাংগা থানার ভন্ডবিল গ্রামের মাহমুদুর হকের ছেলে নাহিদুল হক (৪৫)। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের তালুকের মুদি দোকান এলাকার সড়ক থেকে পুলিশ তাদের আটক করে। পুলিশ জানায়, হাতিয়া উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষে এই বগি দা গুলো আনা হয়েছে। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া যায়। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি