হাতিয়ায় ৮ লাখ টাকার জ্বালানি জব্দ, আটক ৪ জন
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক ও জ্বালানি পরিবহণে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় জ্বালানি পরিবহণের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। জব্দ করা জ্বালানির আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (১১ এপ্রিল) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ভোরে হাতিয়া উপজেলার নলচিরা ঘাটসংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় একটি বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা চার হাজার ৮০০ লিটার পেট্রল এবং দুই হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এসব জ্বালানি অবৈধভাবে দেশের অভ্যন্তরে প্রবেশ করানো হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক ও জ্বালানি পরিবহণে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
আটকরা হলেন—নলচিরা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. মিলন (২২), মৃত মোহাম্মদ কবির উদ্দিনের ছেলে মো. রিয়াজ (২০), ৮ নম্বর ওয়ার্ডের মো. কামরুলের ছেলে মো. স্বপন (২২) ও মো. সমিরের ছেলে মো. ফয়েল (১৯)।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি