৪ মে ২০২৬

হাটহাজারীতে সাংবাদিকদের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হাটহাজারীতে সাংবাদিকদের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের মতবিনিময় সভা

এম এ আহমেদ আরমান, উত্তর চট্টগ্রাম থেকে : হাটহাজারীতে সনাতনী সম্প্রদায়ের মহাঅবতার শ্রীকৃষ্ণের আসন্ন জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সাংবাদিকদের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদ নেতৃবৃন্দদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২০ আগস্ট)বিকালের দিকে হাটহাজারী বাজারস্থ শ্রী শ্রী সীতাকালি কেন্দ্রীয় মন্দির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লিটন মহাজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক উদয় সেন, উপদেস্টা কল্যান পাল, হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের সহ-সভাপতি দিপন দাশ, যুগ্ন- সম্পাদক ছোটন দাশ এবং উৎসব উদযাপন কমিটির সচিব রুদ্র আচার্য্য, সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস, প্রচার সম্পাদক সুমন পল্লব, উজ্জল নাথ, কার্যকরী সদস্য জয়দেব শীল সহ অনেকে উপস্থিত ছিলেন।

মতবিনিময় কালে আসন্ন জন্মাষ্টমী অনুষ্ঠানে পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, আগামী শুক্রবার (২৩ আগস্ট) হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

বিপি। আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি