হাটহাজারীতে ৮০ লিটার চোলাই মদসহ আটক ২
এম এ আহমেদ আরমান, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের হাটহাজারীতে ৮০লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬মার্চ) মধ্যরাতে মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভেলোয়ার পাড়াস্থ রুপার বাপের বাড়ি থেকে স্থানীয়রা চোলাই মদসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হলেন- বাঁশখালী উপজেলার চনুয়া ইউনিয়নের ফয়জুল উদ্দিন এর ছেলে কুতুব উদ্দিন(৪৫) ও ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকার মরহুম নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন ড্রাইভার (৪০)। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযান পরিচালনাকারী হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক তোফায়েল আহম্মেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাদের দুজনকে আটক করা হয়। তাদের মধ্যে জানে আলম ড্রাইভার নামের এক ব্যক্তি পলাতক রয়েছে। তাকেও আটকের অভিযান অব্যাহত আছে। তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি