এম এ আহমেদ আরমান, উত্তর চট্টগ্রাম থেকে : রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীলতা বজায় রাখতে হাটহাজারী উপজেলার সরকারহাটে বাজার মনিটরিং করছেন উপজেলা সহকারী (ভুমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্ম্রাট খীসা।
১১ মে শনিবার দুপুর দুইটার দিকে সরকারহাট বাজারে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী (ভুমি) কমিশনার সম্ম্রাট খীসা জানান, সরকারহাটে বাজার মনিটরিং করার সময় কয়েকটি দোকানদার কে মুল্য তালিকা ঝুলে দেয়ার জন্য সতর্ক করেন। এছাড়াও বেশি দামে কলা বিক্রয় করার সময় ৯ ছড়া কলা জব্দ করা। তা ফরহাদাবাদ শিশু পরিবারে বিতরণ করেছি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
এ সময় উপস্থিত ছিলেন মডেল থানার পুলিশসহ অনেকেই।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]