৪ মে ২০২৬

হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংর্ঘষে ১৮ জন আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংর্ঘষে ১৮ জন আহত

মোঃ মামুনুর রশিদ (মিঠু) লালমনিরহাট থেকে: জমি সংক্রান্ত বিরোধের জেরে লালমনিরহাটের হাতীবান্ধায় চাচা-ভাতিজার দু’পক্ষের সংর্ঘষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (২৪ জুন) সকালে উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দক্ষিণ পারুলিয়া গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুল হাইয়ের সঙ্গে তার ভাতিজা আবুল হোসেনের পৈত্রিক সূত্রে পাওয়া জমির ভাগ নিয়ে দ্বন্ধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারধীন রয়েছে। সকালে চাচা আব্দুলের হাইয়ের দখলে থাকা জমি নিজ দখলে নিতে লোকজন নিয়ে ওই জমিতে যান ভাতিজা আবুল। এতে চাচা-ভাতিজার দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংর্ঘষে আব্দুল হাই (৬০), রবিউল (৩৬), এরশাদ আলী (৫০), যাদু মিয়া (২৪), মাসুদ (২৪),মোন্নাফ (৬০) সহ, উভয়পক্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য আব্দুল হাই, মোন্নাফ ও রবিউলকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি