৪ মে ২০২৬

হাতীবান্ধায় এক গৃহবুধকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হাতীবান্ধায় এক গৃহবুধকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোঃ মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাট থেকে: লালমনিরহাটের হাতীবান্ধায় এক গৃহবুধকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার মধ্যরাতে উপজেলার গেন্দুকুড়ি গ্রামের কুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই গৃহবুধ এ ঘটনায় বিচার চেয়ে ৩ জনকে অভিযুক্ত করে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।

অভিযোগে জানা যায়, ওই গৃহবধু মধ্য রাতে প্রকৃতির চাপে বাহিরে বের হলে তার প্রতিবেশী অজিত কুমার বর্মনের পুত্র বসন্ত কুমার, নরেশ চন্দ্রের পুত্র জগদিশ চন্দ্র ও যতীন্দ্রনাথের পুত্র মনোরঞ্জন রায় তাকে ধর্ষনের চেষ্টা করেন। এ সময় গৃহবুধর চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষনের চেষ্টাকারী ৩ জনেই পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই গৃহবুধকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ পত্র দাখিল করে অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে। তবে অভিযুক্ত বসন্ত কুমার, জগদিশ চন্দ্র ও মনোরঞ্জন রায় ওই গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, পুর্ব শুক্রতার জের ধরে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি