৬ মে ২০২৬

হাতীবান্ধায় চোরাকারবারীর টাকা নিয়ে সংঘর্ষে নিহত-১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হাতীবান্ধায় চোরাকারবারীর টাকা নিয়ে সংঘর্ষে নিহত-১
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় চোরা কারবারির টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুয়েল (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত জুয়েল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু হয়। গত ১৯ আগস্ট বুধবার উপজেলার উত্তর জাওরানী গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত জুয়েল উপজেলার উত্তর জাওরানী গ্রামের আব্দুল খালেকের ছেলে। জুয়েল জাওরানী মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্র। জানা গেছে, নিহত জুয়েলের ভাই সবুজ ও আটককৃত জাহাঙ্গীর যৌথভাবে ভারতীয় চোরা কারবারি করে আসছিলেন। সবুজ জাহাঙ্গীরের কাছে ভারতীয় গরু পারাপারের ১০হাজার টাকা পায়। পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। এদের মাঝে গুরতর অবস্থায় জুয়েল ও সবুজকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীর ও তার বাবা আব্দুর রহিমকে আটক করেছে। এ বিষয়ে ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন জুয়েলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, টাকা নিয়ে মারামারি ঘটে। এতে জুয়েলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি