হাসপাতালে যেসব সুবিধা পাবেন খালেদা জিয়া

বাংলাপ্রেস অনলাইন: দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের কেবিন ব্লকের ছয়তলার ৬১২ নম্বর কেবিনে থাকবেন তিনি।
জানা গেছে, ৬১২ নম্বর কেবিনটি ডিলাক্স কেবিন নামে পরিচিত। শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনটির ভেতরে দুটি খাট, টিভি ও অ্যাটাচড বাথরুম রয়েছে। কক্ষের পাশেই রয়েছে এক সেট সোফা। এছাড়াও কেবিনের ভেতরে কলিং বেল রয়েছে, যাতে করে রোগীর প্রয়োজন হলে নার্স বা অন্য কাউকে ডাকতে পারেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। এর পর থেকে বিএনপি বারবার খালেদা জিয়া অসুস্থ বলে দাবি করে আসছিল। একইসঙ্গে তার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করানোর দাবি করছিল দলটি।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি