৪ মে ২০২৬

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী হায়দার হোসেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী হায়দার হোসেন
বাংলাপ্রেস ডেস্ক: ফাইসা গেছি’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেন হাসপাতালে ভর্তি আছেন। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়কের স্ত্রী নুসরাত জাহান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানান, হায়দার হোসেনের ডায়াবেটিসজনিত জটিলতা রয়েছে। মঙ্গলবার সকালে ডায়াবেটিস বেড়ে যাওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গায়কের স্ত্রী আরও জানান, সকালের দিকে অসুস্থতাবোধ করলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি আছেন। দুই-তিন দিন এখানে থাকতে বলেছেন। তবে দুপুরের পর থেকে ডায়াবেটিস স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে বলে জানান তিনি। বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন হায়দার হোসেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সাথে সম্পৃক্ত। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি