৬ মে ২০২৬

হার্ভার্ডে অর্থের বিনিময়ে ছাত্র ভর্তি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হার্ভার্ডে অর্থের বিনিময়ে ছাত্র ভর্তি!
নিজস্ব প্রতিবেদক: শুধুমাত্র মেধার যৌগ্যতায় ছাত্র ভর্তি করা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বিশ্বখ্যাত হার্ভাড বিশ্ববিদ্যালয়ে। যুগযুগ ধরে একই নিয়মে ছাত্ররা এ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিক্ষা লাভ করে আসছেন। সাম্প্রতি অর্থের বিনিময়ে ছেলে ভর্তি করতে গিয়ে ধরা পড়েছেন শিক্ষক ও অভিভাবক এক পিতা তার সন্তানদের হার্ভাডে ভর্তি করতে বেছে নিয়েছেন অসৎ উপায়। কোটি কোটি টাকার মালিক ওই ব্যক্তি ঘুষ দিয়ে সন্তানদের ভর্তি করতে চেয়েছিলেন হার্ভাডে। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা। এ ঘটনায় জিয়ে জ্যাক ঝাও (৬১) ও পিটার ব্রান্ডকে (৬৭) সোমবার আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক অব ম্যাসাচুসেটসের অ্যাটর্নি অফিস এ তথ্য জানিয়েছে। জিয়ে জ্যাক ঝাও তার সন্তানদের হার্ভাডে ভর্তি করাতে ১.৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিলেন। এর মধ্যে একটি গাড়ি ও বাড়ির জন্য অর্থ দেওয়া হয়। পিটার ব্রান্ডকে গত বছর বহিষ্কার করে হার্ভাড। তিনি ১৯৯৯ থেকে প্রতিষ্ঠানটির ফেন্সিং কোচ ছিলেন। জিয়ে জ্যাক ঝাও মেরিল্যান্ডের একটি টেলিকম কোম্পানির প্রধান নির্বাহী। পিটার ব্রান্ডের অ্যাটর্নি অবশ্য জানিয়েছেন, তার মক্কেল কোনো অপরাধ করেননি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি